ব্যবহারিক পরিক্ষা


⇉::  যারা ব্যবহারিক পরিক্ষা দিচ্ছো  ::⇇

students on chemistry lab

১। একটু ভেবে বলতো,কতটুকু গুরুত্ব দিয়েছ বা দিচ্ছো, ভয় পাওয়া আর গুরুত্ব দেওয়াকে গুলিয়ে ফেলোনা। কলেজের পরিক্ষাগুলোতে বলেছিলাম, ভুলগুলো এখনই করো, আর শুধরে নাও, যারা শুধরাতে পেরেছিলো তারা ভালো করবে। আর ভুল শুধরানোর সুযোগ সবসময় পাওয়াও যাবে না।

২। ভাইভায় তোমার ব্যবহারিক পরিক্ষণ সম্পর্কিত প্রশ্নই জিজ্ঞাসা করা হয়, আর পরিক্ষায় আসার মতো জ্ঞানমূলক প্রশ্ন। এমনকি থিওরী পরিক্ষায় আসা জ্ঞানমূলক প্রশ্নও করা হচ্ছে। সুতরাং ব্যবহারিক পরিক্ষণ (যা তুমি পরিক্ষার খাতায় লিখছো তার তত্ত্ব ও আনুষঙ্গিক বিক্রিয়া বা তথ্যগুলো) এবং বইয়ের জ্ঞানমূলক প্রশ্ন সম্পর্কে ধারণা নিয়ে ভাইভায় গেলে বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হতে হবে না, আর ব্যবহারিক পরিক্ষার নাম্বার নিয়েও ভাবতে হবেনা।



1 comment:

Powered by Blogger.